ঝালকাঠিতে করোনাকালে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অর্ধশত পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে সেনা বাহিনী।
আজ বুধবার সকালে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে খাদ্য খাদ্যসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাফিউদ দারাজাত।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আটা। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষ।