বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। এ সময় একজন আহত হয়েছে।

রোববার(১৮ অক্টোবর) বিকেলে উপজেলার জামতলী-বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পিপুলসর গ্রামের দুদু মিয়ার ছেলে সবুজ হোসেন ও ফরিদপুরের ভাংগা উপজেলার ডাককুড়া গ্রামের সুলতান আলীর ছেলে গিয়াস উদ্দিন। আহত রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার উপপরিদর্শক কিশোর কুমার পাল জানান, দুই বন্ধু রায়হান ও গিয়াস উদ্দিন ফরিদপুর থেকে বেড়াতে আসে পিপুলসর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে। তারা মোটরসাইকেল ভাড়া করে সিংড়া থেকে বিনগ্রাম যাওয়ার পথে সামনেপড়া এক মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচানোর চেষ্টা করে মোটরসাইকেল চালক সবুজ হোসেন। তখন তারা মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এরপরেই পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়।

স্থানীয়রা আহত রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে যায় এবং চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD