বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

নাটোরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দিল স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে স্ত্রী স্মৃতি খাতুনকে (২২) নির্যাতনের পর হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে স্বামী আব্দুল জব্বার (৩৫)। স্মৃতি মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলু শেখের কন্যা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে মৃত এলাহী বক্সের পুকুরে স্মৃতির মরদেহ ভেসে উঠে।

লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বছর দুয়েক আগে মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলু শেখের কন্যা স্মৃতির সাথে পশ্চিমপাড়ার ইমরোজ আলীর ছেলে জব্বারের বিয়ে হয়। তাদের একটি শিশু কন্যা রয়েছে। সম্প্রতি জব্বার পরকীয়ায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত জব্বার পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্মৃতির বাবা তসলু শেখ অভিযোগ করেন, পরকীয়ার পর থেকেই জব্বার স্মৃতির সাথে দুর্ব্যবহার করতেন। কখনো কখনো গায়ে হাতও তুলতেন। জব্বারই মেয়েকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD