শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারায়ণগঞ্জে আইসিটি মামলায় গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় কাউসার আহম্মেদ পলাশ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু বাদী হয়ে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতার পলাশ একই এলাকার জামান মিয়ার ছেলে।

মামলায় ভিপি নিহাদুল ইসলাম রাজু উল্ল্যেখ করেন, গ্রেফতার কাউসার আহম্মেদ পলাশ, আসাদউল্লাহ, নাজির প্রধান, জালালউদ্দিন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর ভূইয়াসহ অজ্ঞাত ৭/৮জন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিভিন্ন ফেসবুকে আইডি খুলে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রকাশ পাওয়ায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রেখেছে পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD