বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

  নারায়ণগঞ্জে করোনারোগী সাড়ে ৪ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

করোনার হটস্পট নারায়ণগঞ্জে আজ শনিবার পর্যন্ত কভিড-১৯ পজিটিভের সংখ্যা সাড়ে চার হাজার অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এই সংখ্যা অতিক্রম করেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪৫৩০ জনের ফলাফলে পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোনো ব্যক্তির সুস্থ হবার তথ্য মৃত্যুও নেই। তবে জেলায় শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০০ জন আর সুস্থ হয়েছেন ১৯৮৬ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD