শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারীসহ করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।এই তিনজনের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন।সোম ও মঙ্গলবার এই তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এএফএম শফিউদ্দিন পাতা।

এতে জানানো হয়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।

বিএমএ জানায়, ৫০ বছর বয়সী ডা. শামীম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী। ডা. শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান।আর ৪৬ বছর বয়সী ডা. জাকিয়া রশীদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী।

এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ।

করোনায় গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।সেই থেকে এখন পর্যন্ত ১৮০ জন চিকিৎসকের প্রাণ কেড়েছে এই করোনাভাইরাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD