শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারী কনস্টেবলের ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল, প্রেমিক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে এক নারী পুলিশ কনস্টেবলের ব্যক্তিগত ভিডিও ও ছবি ভাইরাল করার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় ওই নারী কনস্টেবল তার প্রেমিক হৃদয় খানের বিরুদ্ধে মামলাটি করেন।

এর পর পুলিশ রাজধানীর মগবাজার থেকে রাতেই হৃদয় খানকে (২৫) গ্রেফতার করে।

হৃদয় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সৈয়দখারকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর রমনা থানার ৮২, মগবাজার এলাকায় থাকেন।

ওই নারী কনস্টেবল (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকার বাসিন্দা এবং কক্সবাজার জেলায় কর্মরত। হৃদয় সম্পর্কে আত্মীয় হন বলে ভিকটিম তার মামলায় উল্লেখ করেছেন।

মামলায় নারী কনস্টেবল উল্লেখ করেন, দুই বছর ধরে হৃদয়ের সঙ্গে তার প্রেম-ভালোবাসা চলে আসছে। এর মধ্যে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে একাধিকবার ভিডিওকলে কথা হয়।

বিয়ের প্রলোভন দেখিয়ে হৃদয় তার স্পর্শকাতর স্থানের ছবি ও ভিডিও দেখেন এবং গোপনে তা রেকর্ড করে রাখেন। এ ছাড়া সরাসরি দেখা হওয়ার পর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও ধারণ করেন হৃদয়।

পরে সম্পর্কের টানাপড়েন হলে অনেকের নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে ‘বিডি পুলিশ’ নামে গ্রুপ খুলে ওই সব ভিডিও ও ছবি গ্রুপে ছেড়ে দেয় এবং তা ভাইরাল হয়।

ভুক্তভোগী নারী আরও উল্লেখ করেন, গত ২ জুন ছুটি পেয়ে নারায়ণগঞ্জের বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ৯টায় হোয়াটসঅ্যাপ চালু করে ‘বিডি পুলিশ’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, হৃদয় গোপন ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাতে মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD