শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী লিটল রিচার্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

 

মার্কিন সংগীতশিল্পী-গীতিকার ও সুরকার লিটল রিচার্ড আর নেই। শনিবার (৯ মে) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

রিচার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ড্যানি জোনেস পেনিম্যান। তবে মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি।

১৯৩২ সালের ৫ ডিসেম্বর জর্জিয়ার ম্যাকোনে জন্মগ্রহণ করেছিলেন রিচার্ড। তার আসল নাম রিচার্ড ওয়েনে পেনিম্যান। তরুণ বয়সে ম্যাকোন সিটির একটি অডিটোরিয়ামে পার্ট-টাইম কাজ করতেন। সেসময়ই মিউজিকের প্রতি আগ্রহ জন্মায়। পরে তার বোন গায়িকা রোসেট্টা থারপে ভাইয়ের প্রতিভার কথা জানতে পেরে নিজের কনসার্টে গান গাওয়ার জন্য রিচার্ডকে আমন্ত্রণ জানান। এর মধ্য দিয়ে পেশাদার সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

পঞ্চাশের দশকে তুমুল জনপ্রিয় ছিলেন লিটল রিচার্ড। তার বিখ্যাত গানের তালিকায় আছে ‌‌‘রিপ ইট আপ’, ‘টুটি ফ্রুটি’, ‘গুড গলি, মিস মলি’, ‘লং টল স্যালি’ ইত্যাদি।

স্বতন্ত্র ফ্যাশন ও উদ্যমী পরিবেশনার জন্য বিনোদনদাতা হিসেবে অনন্য হয়ে ওঠেন রিচার্ড। তার গান পরবর্তী সময়ে গেয়েছেন এলভিস প্রিসলি, বাডি হলিসহ অনেকে। তার গান দ্য বিটলস ব্যান্ড, রোলিং স্টোনস, ডেভিড বোওয়ি ও রড স্টুয়ার্টকে অনুপ্রাণিত করেছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD