নিখোঁজের একদিন পর পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সদর ইউনিয়নের আউড়িয়া গ্রামের অদূরের একটি ডোবা থেকে রিনা খাতুন (৭) নামে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
রিনা খাতুন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে শুক্রবার সকালে রিনা নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ শনিবার স্থানীয়রা রাজ্জাকের বাড়ি থেকে ৪ থেকে ৫শ’ গজ দূরে বাগানের পাশের একটি ডোবার পানিতে রিনাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে শিশুটির মারা যাওয়ার কারণ সম্পর্কে জানা যাবে।
লাইটনিউজ