বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিখোঁজের তিনদিন পর যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে জামশেদ উদ্দিন (৩২) নামে এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী স্বামীকে উদ্ধারে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

নিখোঁজ জামশেদের ভাই জয়নাল আবেদীন বলেন, বুধবার তাদের বাড়ি থেকে ফোন করে জামশেদকে ডেকে নেয়া হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পর তার স্ত্রী রুবি আক্তার ১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার দুপুরের দিকে খবর আসে সৈয়দপুর বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করেছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জহুর বলেন, জামশেদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার জামশেদ। তারা তাকে হত্যা করে লাশ সন্দ্বীপ চ্যানেলে ফেলে দেয়। এ বিষয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD