শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নির্জন পাহাড়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বজ্রাঘাতে মো. আল-আমিন নামের ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) রাত পৌনে ৩টার দিকে বজ্রাঘাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই মো. আল-আমিন মারা যায়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছদুরখীল এলাকার নির্জন পাহাড়ের একটি ঘরের ওপর বজ্রাঘাতে শিশুটি মারা যায়। আহত মা-বাবা চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD