শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নির্দিষ্ট সময়ের মধ্যে বোরো চাল সরবরাহে মিল মালিকদের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

চলতি বছর সরকার সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ১৩ লাখ মেট্টিক টন এবং ৫০ হাজার মেট্টিক টন আতপ চাল সংগ্রহ করবে। এ চাল সংগ্রহের জন্য মিল মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিবদ্ধ মিল মালিকদের যথা সময়ে চাল সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে।

সম্প্রতি খাদ্য অধিদফতর থেকে এক দির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চুক্তি সম্পাদনকারী চালকল মালিকদের চুক্তির চাল নির্ধারিত সময়সীমার মধ্যে গুদামে সরবরাহ নিশ্চিত করতে হবে। চলতি বছরের চাল সংগ্রহ কার্যক্রম ৭ জুন থেকে শুরু হয়েছে। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

এমতাবস্থায়, চাউল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ, ২০০৮ এর ৯ নং অনুচ্ছেদের শর্ত মোতাবেক এবং সংগ্রহের অন্যান্য নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে হবে। এতে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট মিলার ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর তার দায় বর্তাবে এবং চুক্তিবদ্ধ মিলারের বিরুদ্ধে চুক্তির শর্ত, সংগ্ৰহ বিষয়ক বিভিন্ন নির্দেশনা এবং চাউল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ, ২০০৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২২ জুন পর্যন্ত দেশে সরকারি খাদ্য মজুদ ছিল ১৫ দশমিক ৪৯ লাখ মেট্টিক টন। এর মধ্যে চাল ১৩ দশমিক ২৪ লাখ মেট্টিক টন, গম ১ দশমিক ৬৫ লাখ মেট্টিক টন এবং ধান ৯২ হাজার মেট্টিক টন।

অপরদিকে একই তারিখে দেশে বোরো মৌসুমে ১ লাখ ১৬১০ মেট্টিক টন ধান, ৪ লাখ ৫১,১০৫ মেট্টিক টন সিদ্ধ চাল, ৭ হাজার ৭৮০ মেট্টিক টন আতপ চাল, এবং ২০ মেট্টিক টন গম সংগ্রহ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD