শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

নির্বাচন আসলে অনেকেই ষড়যন্ত্র করে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩

শ্রমিকেরা বিরোধীদের সব ধরনের ষড়যন্ত্র রুখে আগামী জাতীয় নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার বিকেল জেলা প্রশাসন ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসলে অনেকেই ষড়যন্ত্র করবে। কারণ নির্বাচন যাতে সঠিকভাবে না হয়, উন্নয়ন যাতে ব্যাহত হয়, কষ্ট করা দরিদ্র মানুষ, যাতে আরও কষ্ট করে। এ ধরনের কাজ অনেকে করছে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মী এবং প্রশাসন আপনাদের পাশে আছে। আওয়ামী লীগের উন্নয়ন, নৌকার উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেভাবে কাজ করবেন। শ্রমিকের কথা ভেবে, সরকার বিভিন্ন সময়ে অনুদান ও খাদ্য সহায়তা করেছে এবং সহায়তা করে আসছে। সেই অসহায় ও দরিদ্র শ্রমিকের বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছে সরকার।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো.রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম ও জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো.হানিফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে শ্রমিকরা রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পর রক্ত দিয়ে ও ঘাম ঝড়িয়ে এদেশের উন্নয়নও করে যাচ্ছেন। এতে করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে শ্রমিকরা। এই চলমান উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সে বিষয়ে আপনাদের (শ্রমিক) সজাগ ও সর্তক থাকতে হবে।

তিনি আরও বলেন, আর কয়েকমাস পরে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আপনাদের (শ্রমিক) বলিষ্ঠ ভূমিকা আশা করি। যেভাবে বিগত দিনে শ্রমিকেরা বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। কারণ আমরা জানি শ্রমিক ভাইয়েরা শক্তির উৎস। শ্রমিক ভাইয়েদের সামনে দাঁড়ানোর সাহস আছে। কাজেই আগামী জাতীয় নির্বাচনে আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সব ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD