শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিলামে নৌকা ফেরত পেলো ৮০ জেলে পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

ইলিশের প্রজনন মৌসুমে দুই মাস (মার্চ ও এপ্রিল) নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৮০টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে কোষ্টগার্ড।

বৃহস্পতিবার (৩ জুন) মেঘনা পাড়ে সাজুদ্দিন মোল্লার মাছঘাটে জব্দকৃত ওই নৌকাগুলো নিলামে দেন ভ্রাম্যমাণ আদালত। ৮০টি জেলে পরিবার নিলামে অংশ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তারা ফেরত পেলো নৌকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, রামগতি চর আলেকজান্ডার থেকে রায়পুর ও চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল এ দুই মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ৮০টি নৌকা জব্দ করা হয়। এসময় প্রায় ৮ লাখ টাকা জরিমানাও গুনতে হয় আটক জেলেদের। এদিকে জব্দকৃত নৌকা নামমাত্র মূল্যে ফেরত পেয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ওই জেলে পরিবারগুলোর মাঝে।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যা, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ও কোষ্টগার্ডের কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD