শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার, সুন্দরবনে ৮ মণ চিংড়িসহ নৌকা জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবন থেকে শিকার করা বিপুল পরিমাণ চিংড়ি মাছসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। বুধবার ভোর ৪টার দিকে বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ ও নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক জানান, জুন-জুলাই ও আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। তাই এ সময়ে বনের অভ্যন্তরে মাছ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু মহাজন অধিক মুনাফার লোভে জেলেদের দিয়ে মাছ শিকার করাচ্ছেন। তাই গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় মাছ বহনকারী একটি ফেরী নৌকা দেখতে পায়।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন জেলে নামধারী দুর্বৃত্তরা লাফিয়ে বনের ভিতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে ৮ মণ চাকা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। আর নৌকাটি ভেঙে ফেলা হয়েছে বলে জানান তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD