শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস রিপোর্টার : নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসানের নাম।আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। যার নিলাম হবে ১ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা সাকিবের।

নিলামের জন্য বিদেশি ১৫০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সেখানে সাকিবের পাশাপাশি আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরোর মতো তারকারা। অংশ নিতে যাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটির স্কোয়াড হবে ১৯ সদস্যের। ১৩ স্থানীয় খেলোয়াড়ের পাশপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন ছয় জন। সবমিলিয়ে মোট ৩০ জন বিদেশি ও ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন এবারের আসরে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে এর মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে দেখা যেতে পারে সাকিবকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD