শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন? জেনে নিন ক্ষতিকর দিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

কখনও কি ভুল করে হলেও প্লাস্টিক খেয়েছেন? প্রশ্নটি শুনে অবাক মনে হলেও কথাটা সত্য। মনের অজান্তে আমরা প্রতিদিনই অনেক প্লাস্টিক খেয়ে ফেলি। অস্ট্রেলিয়ার নিউকাসেল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি সমীক্ষা হয়। দেখা যায়, প্রতি সপ্তাহেই অধিকাংশ মানুষ কিছুটা করে প্লাস্টিক খেয়ে ফেলেন। তার মধ্যে সবচেয়ে বেশি যায় পানির সঙ্গে। তবে এ থেকে শরীরে ক্ষতি হচ্ছে না তো তাই এখন চিন্তার বিষয়।

প্লাস্টিক যেমন নানা ভাবে শরীরে প্রবেশ করে, তেমন তা বের করে দেওয়ারও নানা প্রক্রিয়া রয়েছে। ফলে সামান্য পরিমাণ প্লাস্টিক গেলেই যে তা শরীরে থেকে যাচ্ছে, এমন নয়। বিশেষ করে যারা নিয়মিত বোতলের পানি পান করেন বিভিন্নভাবে প্লাস্টিক যাচ্ছে তাদের শরীরে। সে প্লাস্টিকের অনেকটাই রোজ বারও করে দেয় শরীর।

তাই বলে যে প্লাস্টিক শরীরে প্রবেশ করছে শরীরে তার কোন ক্ষতির প্রভাব নেই বিষয়টি এমন না। নিয়মিত প্লাস্টিক যদি শরীরে প্রবেশ করে তার প্রভাব নানা ভাবে পড়তে পারে। শ্বাসকষ্ট থেকে ক্যানসার, নানা ধরনের রোগের আশঙ্কা বাড়ে। পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্বের সমস্যাও।

এজন্য প্লাস্টিকের জিনিস ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা জরুরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD