শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেটিজেনদের কটাক্ষের শিকার শামির স্ত্রী হাসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান কটাক্ষের শিকার হয়েছেন। আলোচিত এই মডেল-অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট করতেই নেটিজেনদের রোষানলে পড়েন।

হাসিন মুখে ফেস প্যাক লাগিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা গেছে, মুখে ফেসপ্যাক লাগিয়ে শুয়ে রয়েছেন হাসিন। দিচ্ছেন বিউটি টিপস। ছবিতে সবুজ টপ পরে দেখা গেছে তাকে।

সেই ছবি দেখে অনেক নেটিজেনের মন্তব্য, ফেস প্যাক মেখে অন্য কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এই মডেল।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় হাসিন। রয়েছে তার অজস্র অনুরাগী। যদিও এহেন দৃষ্টিকটূ মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি শামির স্ত্রীকে।

শামির সঙ্গে তার সম্পর্ক ঘিরে একসময়ে তীব্র বিতর্ক হয়। তা নিয়ে এখনও জলঘোলা চলছে। আপাতত, ইংল্যান্ড সফরে রয়েছেন শামি।

স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনই কোনো সম্পর্ক নেই তার। দুজনে আলাদা থাকেন। কলকাতায় মেয়েকে নিয়ে একা থাকেন হাসিন। তবে তাদের এখনও ছাড়াছাড়ি হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD