সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বিষের ধাক্কা কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন বলে তাঁর কার্যালয় রোববার জানিয়েছে। পরবর্তী তিন দিন বাড়িতে বিশ্রামে থেকেই তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন।

রয়টার্স জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি এখন রক্তনালির মাধ্যমে তরল পদার্থ নিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, নেতানিয়াহু চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে আছেন।

ইসরায়েলি এ প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল, মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর গত ডিসেম্বরে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। এখন পর্যন্ত সেই হামলা অব্যাহত রেখে চরম বিতর্কিত হয়েছেন নেতানিয়াহু। এমনকি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনার মুখে পড়েন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD