বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নেত্রকোণায় লেকে ডুবে পর্যটকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

নেত্রকোণার দুর্গাপুরে সাদা মাটি পাহাড়ের নীল পানির লেকে গোসলে নেমে সুমন মিয়া নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া গাজীপুরের শ্রীপুর থানার গরগরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, প্রায় ২৫ জন পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে পর্যটন এলাকা দুর্গাপুরের সাদামাটির পাহাড় দেখতে আসেন সুমন। দুপুরের দিকে নীল পানির লেকে গোসল করতে নামেন সুমনসহ আরও কয়েকজন। সাঁতার না
জানায় গোসলের একপর্যায়ে পানির নিচে তলিয়ে যান সুমন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালান। প্রায় আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, হাসপাতালে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD