শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ুনোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ২৭, সুবর্নচরে ৬, বেগমগঞ্জে ১০, সোনাইমুড়ীতে ১৯, চাটখিলে ৪, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাট উপজেলায় ২৮ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৩১৪ জনে। মোট সুুুুস্থ হয়েছেন ৮ হাজার ৬০৪ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৩৫ জন।

নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ৩২ জন নারী রোগীসহ চিকিৎসাধীন আছেন ৬১জন। যার মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD