শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে অভিযান চালিয়ে মাঈন উদ্দিন (৩৩) ও আব্দুল মন্নান পন্ডিত (৪৬) নামে দুই ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (১০ জুলাই) দুপুরে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করে তাদেরকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাঈন উদ্দিন ও একই গ্রামের ইমাম আলীর ছেলে আব্দুল মান্নান। আটকের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটককৃতরা তাদের র‌্যাব ও র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষকসহ এলাকায় বিভিন্ন লোকজনের থেকে চাঁদা আদায় করে আসছিল। এর ধারাবাহিকতায় আসামিরা র‌্যাবের একটি প্যাড তৈরি করে তাতে স্থানীয় লোকজনের একটি নামের তালিকা করে। পরে ওই তালিকায় উল্লেখিত ব্যক্তিদের দ্রুত র‌্যাব গ্রেফতার করবে এমন হুমকি প্রদান ও তালিকা থেকে তাদের নাম কাটার জন্য ২০-৩০হাজার করে টাকা দাবি করে।

এরই মধ্যে তারা একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবার (৯ জুলাই) রাতে এমন অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রফিকপুর গ্রামের রফিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি ৩ লক্ষীপুর ক্যাম্পের একটি দল। অভিযানকালে বিদ্যালয়ের পাশের সড়ক থেকে মাঈন উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্থানীয় ৩২ ব্যক্তির নামের তালিকার র‌্যাবের ভুয়া প্যাড, নগদ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে আরেক আসামি আব্দুল মন্নান পন্ডিতকে আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত আরও তিনজন পলাতক রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD