শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৭০) নামে এক বাদাম বিক্রেতা মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে চৌমুহনী টু ছাতারপাইয়া আঞ্চলিক সড়কের কাশিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী থেকে সেনবাগের ছাতারপাইয়া এলাকার উদ্দেশ্যে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি চৌমুহনী টু ছাতারপাইয়া আঞ্চলিক সড়কের কাশিপুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাদাম বিক্রেতার মৃত্যু হয়। আহত অবস্থায় ৫জনকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে জব্দ করে তাদের হেফাজতে নেয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বাদাম বিক্রেতার পরিবার তার মরদেহ নিয়ে গেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD