শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলেরর চেষ্টা, আটক ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করেছে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে মিছিলটি মাইজদী শহরের গণপূর্ত অধিদপ্তর ভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় দিকে রওনা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসপি মো. শহীদুল ইসলাম জানান, কিছু লোক ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করেছে। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করে। মিছিলকারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা কোন নেতার অনুসারী তা জানাতে পারেনি পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তিন গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নোয়াখালী পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা চলছে। সকাল থেকে অতিরিক্ত র‌্যাব- পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা শহরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD