নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাস্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা। এ ঘটনায় দুইজন বাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো ধরনের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা অপরাধীদের আইনের মুখোমুখি করবো।
লাইটনিউজ/এসআই