শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নড়িয়ায় ১২শ কেজি জাটকাসহ আটক ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক হাজার ২০০ কেজি জাটকাসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তিনটি নছিমন জব্দ করা হয়।

আজ সোমবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে সুরেশ্বর ফাঁড়ির নৌ-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পদ্মা নদীর পাড় বাঁশতলা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরিবেরচর গ্রামের শাহজালাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৬), আবু ব্যাপারী পাড়া গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে খবির হাওলাদার (২৫) ও ডামুড্যা উপজেলার দাইমি চরভয়রা গ্রামের মৃত ফজল হক মাঝির ছেলে হাইয়ুম মাঝি (৩০)।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম।

তিনি বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। তবুও কিছু মানুষ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এগুলো করতে চেষ্টা করছেন। তাই তাদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে। আজও তিনজনকে আকট করা হয়েছে এবং আটককৃত প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD