শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পজিটিভ রোগীদের চোখের পানি থেকেও সাবধান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাস পজিটিভ রোগীদের চোখের পানি থেকেও এবার সাবধানে থাকার কথা বলা হচ্ছে।

সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, কভিড পজিটিভ রোগীর চোখের পানি থেকেও ছড়ায় করোনাভাইরাস; যদিও এখন পর্যন্ত ড্রপলেটই সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বেশি সক্রিয় বলে মনে করা হচ্ছে। ভারতের অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজের একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

কভিড পজিটিভ রোগীদের অনেক সময় ড্রাই আইস অর্থাৎ চোখ শুকিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। এর ফলে নির্গত চোখের পানি থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। দেখা গেছে, ১২০ জনের মধ্যে ৬০ জন কভিড রোগীর ক্ষেত্রে চোখের এই রোগ ধরা পড়েছে।

তাদের মধ্যে কয়েকজনের কনজাংটিভাইটিস, কয়েকজনের চোখ জ্বালা, কারো আবার আরো মারাত্মক ইনফেকশন ধরা পড়ে। এদের মধ্যে ৩৭ শতাংশ রোগীর চোখের সমস্যা ততটা মারাত্মক না হলেও বাকি ৬৩ শতাংশ কভিড রোগীর ক্ষেত্রে সংক্রমণের মাত্রা গুরুতর। গবেষণার ফল জানাচ্ছে, এই রোগীদের মধ্যে ১৭.৫ শতাংশের চোখের পানি পিসিআর টেস্টে পজিটিভ আসে। ফলে পজিটিভ রোগীদের চোখের পানি থেকেও সাবধানে থাকার কথা বলা হচ্ছে। সূত্র : এই সময়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD