বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড় সদরের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াশিম (১৭) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

আটক হওয়া ওই কিশোর অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে।

এদিকে ওয়াসিমকে ফিরিয়ে আনতে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চার-পাঁচজন কিশোর অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও
বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, সীমান্ত থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ আইনি
প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানা গেছে। তাকে ফেরত আনতে চেষ্টা অব্যাহত আছে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD