শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পতাকা টানাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মর্মান্তিক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা গ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বাসার ছাদে পতাকা টানাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত স্বপন মন্ডল ওই গ্রামের নওশা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্বপন মন্ডল আর্জেন্টিনা দলের সাপোর্টার হওয়ায় তার বাসার ছাদে ওঠে পতাকা টানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি মাটিতে পড়ে যান। তাকে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে কেউ থানায় লিখিত দেয়নি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD