শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় ভেসে এলো কাফনে মোড়া লা’শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে এক বৃদ্ধের কাফনে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ হলদিয়া সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে লৌহজং থানা পুলিশ। পরে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে কাফনে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়। দাড়ি দেখে অনুমান করছি বয়স ৬৫ থেকে ৭০ হবে। মরদেহটি কোনো নদীভাঙন কবলিত এলাকার কবর থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, মরদেহের অবস্থা দেখে মনে হয়েছে সেটি মাটির নিচে বেশ কিছুদিন ছিল। এ বিষয়ে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD