শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পন্টিংদের বিশ্ব রেকর্ডে ভাগ বসাল অজি কন্যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ১৭ বছরের পুরনো সেই রেকর্ডটাই ছুঁয়ে ফেলল এবার অস্ট্রেলিয়ার মেয়েরা। অজি কন্যারা মাইলফলকে পৌঁছে যায় ব্রিসবেনে নিউজিল্যান্ডকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে।

স্বাগতিকরা ৫ উইকেটে হারিয়ে ৩২৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রাচেল হেইনেস একাই হাঁকান ৯৬ রানের চমৎকার এক ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী কিউই নারীরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের মেয়েদের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার।

রোমাঞ্চকর ম্যাচে দুরন্ত এ জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার মেয়েরা সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।

২০২১ সালের ২২ জানুয়ারি ভারতকে মোকাবেলা করে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD