শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পরাজয় মানতে না পেরে অনশনে ক্ষুদে ব্রাজিলভক্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসিও পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

আনহেল দি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। আর এই এক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।

আর্জেন্টিনার কাছে প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে না অনশন করেছে এক শিশু। ৯ বছর বয়সী ওই শিশুর নাম সামীর। সে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়াডের বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

আজ ব্রাজিল হারার পর সে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে অনশন শুরু করে। পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও কোনো উত্তর দেয়নি।

পরিবারের সদস্যরা জনান, সামীর একজন ব্রাজিলভক্ত। নেইমার তার প্রিয় খেলোয়ার। অনেক স্বপ্ন নিয়ে ফাইনাল খেলা দেখতে বসে। কোপা আমেরিকার ফাইনাল হারার পর থেকে নে অনশন শুরু করে। নিজ কক্ষে খাওয়া বন্ধ করে বসে থাকে। কয়েকবার চেষ্টা করেও তার অনশন ভাঙানো যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়। সামীরকে দেখতে জানালা দিয়ে উঁকি দেয় অনেকে। বাড়িতে ভীড় জমে যায় মূহুর্তে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD