বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

পরীর জন্মদিন আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

আজ চিত্রনায়িকা পরীর জন্মদিন। তিনি জীবনের ৩২ বসন্তে পা রাখছেন। দিনটিকে আগের মতো বর্ণিল করে না সাজালেও রীতি অনুযায়ী ঘরোয়া আয়োজন রাখছেন পরীমণি। এই ঘরোয়া পরিবেশে উপস্থিত থাকবেন তার নিকট আত্মীয়-স্বজন, কাছের বন্ধুবান্ধব।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন আজকের আলোচিত পরীমণি। এর পর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

এদিকে ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পরীমণির প্রথম ওটিটির কাজ ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি হইচইয়ে আসছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারে দেখা মিলেছে তাদের দুজনের। নায়ক এক হাতে বন্দুক আর এক হাতে
ধরে আছেন পরীমণিকে। কিঙ্কর আহ্সানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজটি। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সাত পর্বের এই সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD