দ্বিতীয় বিয়ে করতে চলেছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান। এরই মধ্যে তার দ্বিতীয় বিয়ের বাগদান হয়ে গেছে। প্রথম সংসারে এক ছেলে ও চার মেয়ে রয়েছে আসগরের। আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে আসগরের বিয়ের খবর। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদঁও এ খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমাদঁ লিখেছেন, ‘আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।’
২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪ টেস্টে ২৪৯ রান, ১১১ ওয়ানডেতে ২৩৫৬ রান ও ৬৯ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
লাইটনিউজ