সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সাবেক আইনমন্ত্রী তাতার জানিয়েছিলেন, দেশে ফিরে নওয়াজ রাজনৈতিক ও আইনি বিষয়গুলো নিয়ে পরামর্শ নেবেন। বিমান থেকে নেমে নওয়াজ ভিআইপি লাউঞ্জে অবস্থান নেবেন।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং চিকিৎসার কথা বলে পাকিস্তান থেকে চলে গিয়েছিলেন নওয়াজ শরীফ। আস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন ততদিন নওয়াজ দেশে ফিরতে পারেননি। তাকে ক্ষমতাচ্যুত করার পরই নওয়াজ শরীফের দেশে ফেরার পথ সুগম হয়।

সাবেক আইনমন্ত্রী তাতার নিশ্চিত করেছেন, নওয়াজ শরীফের ‘নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি সম্পন্ন করতে’ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আদালতের কর্মকর্তারা।

এছাড়া নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে গেছেন সাবেক উপ-মেয়র জিসান নাকবি ও শপথ কমিশনার। নওয়াজের আইনি দল বিমানের ভেতর প্রবেশ করে তার বায়োমেট্রিক ও প্রয়োজনীয় স্বাক্ষর নেবে বলে জানিয়েছে দ্য ডন।

এদিকে এর আগে পাকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেছিলেন, দেশে ফিরে যেতে পারছেন বলে তিনি খুবই আনন্দিত।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্যদিয়ে যেতে হবে। এরপর তিনি আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

নওয়াজ শরীফের রাজনৈতিক দল পিএমএল-এনের নেতা ইসহাক দার জানিয়েছেন, আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

সূত্র: দ্য ডন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD