শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন শান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবসর সময় কাটাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আগস্টে বাইশে গজে ফিরবে শান্ত-সাকিবরা। এই সফরে যাবার আগে বেশ লম্বা সময় পাচ্ছেন প্রস্তুতির জন্য। এরপরও বাবর-রিজওয়ানদের মাটিতে লাল বলের লড়াইয়ে

বেশ চ্যালেঞ্জ দেখছেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার রাজধানীতে একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটায় জানান টাইগার অধিনায়ক।

শান্ত বলেন, ‘পাকিস্তান সিরিজ খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে এইচপি দলে যারা মূল স্কোয়াডে থাকতেও পারে। তাদের জন্য ভালো সুযোগ ভালোভাবে প্রস্তুত হওয়ার। সামনে আমাদের চট্টগ্রামে দুইটা প্রস্তুতি ম্যাচ আছে। যারা এই স্কোয়াডের সাথে থাকবেন তারা
ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবেন। প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবেই প্ল্যান করা আছে। এখন শুধু আমরা প্রস্তুতি ম্যাচগুলা, যাওয়ার আগে কিছু প্রস্তুতি সেশনও থাকবে। অইগুলা আমরা ঠিকমত করে যত ভালোভাবে প্রস্তুত হতে পারি।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ব্যাটিং প্ল্যানিংটা না বলি। ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় যে এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল। কিন্তু আমার মনে হয় যে, এই ফরম্যাটে আমাদের বেশ
কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। যদি আমি নাম বলি, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই, মুমিনুল (হক) ভাই তো আরও বেশ কিছু প্লেয়ার আছে। আমরা যদি আমাদের সেই অভিজ্ঞতাটা দেখাতে পারি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’

টুর্নামেন্ট ভালো খারাপ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই এটা শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে। ভালো হলেও অইটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে যাওয়ার দরকার আছে সেটাও না। আমার
মনে হয় বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। সামনে আমাদের কোন সিরিজটা আছে।’

‘আপনি যেটা বললেন এটা ভিন্ন ফরম্যাট। এখানে নতুন কিছু প্লেয়ার আসবে যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। অবশ্যই যারা আসবেন তারা বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। এই সিরিজটা সুন্দরভাবে শুরু করা। আমরা শেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম। অনেক দিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই পাচ্ছে প্রস্তুতির জন্য। আশা করছি ভালোই হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD