মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

পাটগ্রামে চুরি যাওয়া গরু ২৪ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর সরকারের হাট এলাকার বিধবা ময়না বেগমের পালিত গাভী ও একটি বাছুর চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

পুলিশ সুপার লালমনিরহাট আবিদা সুলতানার নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপারনবি-সার্কেল তাপস সরকার ও পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ একটি অভিযান চালায়। এ অভিযানে রোববার (১২ জুলাই) ভোর ৫ টার দিকে জোংড়া ইউনিয়নের মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গরু দুটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

এ বিষয়ে রোববার বিকেলে পাটগ্রাম থানায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার প্রেস রিলিজের মাধ্যমে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানান।

উল্লেখ্য যে শনিবার (১১ জুলাই) গভীর রাতে ওই বিধবার গরু দুটি নিজ বাড়ি থেকে চুরি হয়। গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার ও আহাজারি করে বৃষ্টিতে ভিজে গরু খুঁজতে থাকেন বিধবা ময়না বেগম। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দেন তিনি।

গরু উদ্ধার হওয়ায় সাংবাদিকদের বলেন আমার সংসার চলতো এই গাভী দিয়ে। কিন্তু গাভী চুরি যাওয়ায় আমার সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। কিন্তু পুলিশ একদিনের মধ্যেই আমার চুরি যাওয়া গরু ফিরিয়ে দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মোঃ মোজাম্মেল হক বলেন, আমরা বিধবার শেষ সম্বল গরু চুরি হওয়ার ঘটনা শুনেই বিষয়টি আমলে নিয়ে উদ্ধার তৎপরতা চালাই। এবং চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত গরু ময়না বেগমের জিম্মায় প্রদান করার জন্য আইনগত প্রক্রিয়া চলছে। এবং গরু চুরির দায়ে জড়িত চোরদের শনাক্ত ও তাদেরকে গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD