মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

সুনামগঞ্জের জামালগঞ্জে বাড়ির পাশের খালের পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ -আমপাড়া গ্রামের পাশের একটি খালের পানিতে ডুবে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা শিশুরা হলো, ওই গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে রাহিমা আক্তার (৫) ও তার আপন ছোট বোন মুছলিমা আক্তার (৪)।

স্থানীয় এলাকাবাসী ও নিহত ওই দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কলকতখাঁ-আমপাড়া গ্রামের সূরুজ আলীর দুই মেয়ে রবিবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের খালের পাড়ে খেলা করতে গিয়ে তারা খালের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার প্রায় ৪০ মিনিট পর খালের পানি থেকে ওই দুই শিশুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে দ্রুত স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎকের কাছে নিয়ে যান। সেখানে ওই চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD