পাবনা সদর উপজেলার রামানন্দপুর মিঠুর বাগান এলাকা থেকে সজীব হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আটককৃত সজীব হোসেন উপজেলার নুরপুর মহল্লার আতিয়ার প্রামাণিকের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে সজীব দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রামানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
লাইটনিউজ