বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনা-৪ আসনে উপ-নির্বাচন ২৬ সেপ্টেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য রেখে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। তা বাছাই হবে ৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। এর ১৪ দিন পর হবে ভোটগ্রহণ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮ তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন তিনি। সচিব বলেন, এই আসনে ব্যালটে নির্বাচন হবে।

ইসির সিনিয়র সচিব জানান, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট হবে ১৭ অক্টোবর। তবে করোনার কারণে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দিয়েছে কমিশন। বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা, সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।

এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও নব্বই দিনের মধ্যে এই উক্ত নির্বাচন করতে পারবে। আর করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি। কিন্তু ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD