শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাইয়ান শাহরিয়ার (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ার ছেলে এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে লেবুখালী পায়রা সেতুর প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে উল্টো পথে চলা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাইয়ানসহ চারজন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং গুরুতর আহত রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রাইয়ানের মৃত্যু হয়।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক স্কুল ছাত্র মারা গেছে।

উল্লেখ্য, লেবুখালীর পায়রা সেতুতে প্রথম দুই মোটরসাইকেল মুখোমুখি হয় উদ্বোধনের তিন দিনের মাথায়। তখন বড় ধরনের হতাহত না হলেও সোমবারের দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD