শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিকআপকে ট্রেনের ধাক্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এয়াকুব নগর এলাকায় এক পিকআপকে ধাক্কা দিয়েছে আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস।

সোমবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত

গণমাধ্যমকে জানান, ট্রেন আসার মুহূর্তে একটি পিকআপ রেললাইনে ওঠে আসায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সোনারবাংলা ট্রেনের সঙ্গে পিকআপটির ধাক্কা লাগে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে চট্টগ্রামে স্টেশনে পৌঁছেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্নেহাশীষ দাশগুপ্ত ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD