শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘পিসিআই ডিএসএস’ সনদ অর্জন করলো বিকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সুরক্ষা নিশ্চিত করায় ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্সন ৩.২.১’ অর্জন করেছে বিকাশ। বাংলাদেশে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ-ই প্রথম এই সনদ অর্জন করলো।

পিসিআই ডিএসএস এর নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে বিকাশ এই সনদ অর্জন করেছে। সেরা প্রযুক্তি, গ্রাহকের তথ্য সুরক্ষা দেওয়ার সক্ষমতা এবং ‘প্রসেস পলিসি কমপ্লায়েন্স’ থাকার কারণে বিকাশ-এর জন্য এই সনদ অর্জন করা সহজ হয়েছে।

পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড অর্জন করে বিকাশ সারাদেশে ৫ কোটিরও বেশি গ্রাহকের ডেটা সুরক্ষিত রাখার স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, দেশের খুব কম প্রতিষ্ঠানই পিসিআই ডিএসএস সনদপ্রাপ্ত। তবে গ্রাহকদের তথ্য অধিকার সুরক্ষার জন্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সনদ থাকার অপরিহার্যতা রয়েছে।

গ্রাহকদের তথ্যের সুরক্ষা, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করা এবং কঠোরভাবে নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা মেনে চলার মাধ্যমে বিকাশ সব সময় সর্বোচ্চ মানের কমপ্লায়েন্স নিশ্চিত করতে সচেষ্ট। এই ধারাবাহিক প্রচেষ্টাই বিকাশকে পিসিআই ডিএসএস সনদ অর্জনের সফলতা এনে দিয়েছে যা আমাদের গ্রাহক ও অংশীদারদের আস্থা ও বিশ্বাসকে আরও মজবুত করবে।

অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ও একই সাথে কার্ডের লেনদেন বেড়ে যাওয়ায় কার্ড ইস্যুকারী, ব্যবহারকারী এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে পিসিআই ডিএসএস নীতিমালা তৈরি করা হয়েছিল। এই নীতিমালার উদ্দেশ্য হলো বিভিন্ন মার্চেন্ট এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে লেনদেনের সময় গ্রাহকদের কার্ড ডেটা যেন সুরক্ষিত করা যায়। পিসিআই ডিএসএস এর এই সনদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি যারা কার্ডের ডেটা গ্রহণ, সংরক্ষণ কিংবা স্থানান্তর নিয়ে কাজ করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD