শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ছাতক শিল্পনগরী উপজেলায় জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এ মাছটির নাম ‘সাকার ফিস’। এর ওজন প্রায় ৫০০ গ্রাম।

সোমবার বিকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে ফখরউদ্দিনের নিজ পুকুর থেকে ওই মাছটি ধরা হয়।

শিক্ষক জুনাইদ আহমদ রুনু জানান, জেলেদের জালে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছটি বর্তমানে ফখরউদ্দিনের বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।

এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী একুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ বলে জানা গেছে।

পুকুর মালিক ফখরউদ্দিন জানান, সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।

এর আগে এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে বলে জানান শিক্ষক জুনাইদ আহমদ রুনু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD