শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুকুরে মিলল ১০ রুপালি জাটকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ১০ রুপালি জাটকা। মাছগুলো ৬ থেকে ৭ ইঞ্চি লম্বা। পুকুরে জাটকা ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে।

বুধবার সকালে চরফলকন ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরে এসব ইলিশ ধরা পড়ে। এ সময় উৎসক লোকজনকে ওই ইলিশের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করতে দেখা গেছে।

স্থানীয় চরফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি জাটকা ধরা পড়ে। পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এ সময় মেঘনা নদী থেকে আসা লবণপানির সঙ্গে ওই জাটকাগুলো ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। পুকুরে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ওই জাটকাগুলো ধরা পড়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD