শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুকুর পাড়ে মিললো ৮ ফুট লম্বা অজগর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নরসিংদীতে এক মাছ চাষির পুকুর পাড়ের জালে আটকা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর। সোমবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে অজগরটি আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল আহসান তুহিন। আটকের পর প্রাণিসম্পদ বিভাগ অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, চৌয়া গ্রামে আকাব্বর হোসেন নামে এক মাছ চাষি পুকুরের পাশে হাঁস প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন। সোমবার বিকেলে হঠাৎ সেখানে একটি বড় সাপ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। সাপ দেখে ভয়ে তিনি চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। একপর্যায়ে টেঁটা দিয়ে আঘাত করে সাপটিকে বশে আনা হয়। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে তারা এসে সাপটিকে উদ্ধার করে।

ইউপি সদস্য কামরুল আহসান তুহিন বলেন, এতবড় সাপ আমরা আগে দেখিনি। লম্বায় ৮ ফুট হবে। আমি নিজে উদ্যোগ নিয়ে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছে গ্রামবাসী এটি হস্তান্তর করে। তবে কীভাবে, কোথা থেকে এটি এখানে এলো তা এখনও জানা যায়নি।

নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বলেন, অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD