সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

পুতিনকে করোনা থেকে রক্ষায় বিশেষ ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

মরণঘাতী করোনাভাইরাসে টালমাটাল বিশ্ব। রাশিয়াও এর ব্যতিক্রম নয়। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই বিশেষ উদ্যোগ হিসেবে একটি জীবাণুনাশক টানেল প্রস্তুত করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সরকারি দপ্তর নোভো ওগারইয়োভোতে এই জীবাণুনাশক টানেল প্রস্তুত করা হয়েছে। কারণ সেখানে দর্শণার্থীরা তার সাথে সাক্ষাৎ করতে আসেন। এখন থেকে সকলকে তার এই দপ্তরে ঢোকার সময় এই জীবাণুনাশক টানেলের মধ্য দিয়ে যেতে হবে।

রিয়া নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, আগত দর্শণার্থীদের জামা-কাপড় এবং যেটুকু শরীরের অংশ বাইরে থাকে সেটাও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হবে।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রাশিয়ায় এখন পর্যন্ত সাড়ে ৫ লাখের বেশি মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় সাড়ে ৭ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে প্রায় সাড়ে তিন লাখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD