মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

পুলিশ পরিচয় দিয়ে পর্যটককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো প্রতারক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পর্যটকের ব্যাগে ইয়াবা ঢুকানোর চেষ্টার সময় শাহীন আলম(২৮) নামে একজন প্রতারককে ধরে পুলিশে দিয়েছে পর্যটকেরা। ধৃত যুবক শাহীন আলম নাটোর শহরতলির উলিপুর আমহাটি এলাকার সমশের আলীর ছেলে।

পুলিশ ও পর্যটকরা জানায়, তারা রাজশাহীর ভাটাপাড়া যুব সংঘের কয়েকজন সদস্য ৭টি মাটরসাইকেল নিয়ে নাটোরের পাটুল এলাকায় হালতিবিলে ঘুরতে আসে। নাটোর শহর অতিক্রম করে দিঘাপতিয়া গণভন এলাকা ছাড়ার সময় একটি মোটর সাইকেল পিছনে পড়ে। এসময় শাহীন ওই মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জোর করে তাদের ব্যাগ তল্লাশীর চেষ্টা করে। তল্লাশি করার নামে সে একজনের ব্যাগে ইয়াবা ঢুকানোর চেষ্টা করলে ওই মোটর সাইকেলে থাকা যুবকেরা ফোনে তাদের সহযাত্রীদের ডাকে। তারা এসে ঘটনাটি ইমতিয়াজ দিপন নামে এক যুবক ফেসবুক পেজে সরাসারি লাইভ করলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে পর্যটকদের ওই টিম শাহীনের পরিচয় জানার জন্য চাপ দিলে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে ধরে নাটোর থানায় সোপর্দ করে।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, যুবকরা এখনো থানায় রয়েছে। শাহীন আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD