আশা ছিল এবার বুঝি ঘুরে দাঁড়াবে। অন্তত শেষের লড়াইটা করবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে বোলারদের দারুণ বোলিংয়ে আশাও জেগেছিল কিছুটা। কিন্তু কীসের কী! পুরো অ্যাশেজের প্রতিচ্ছবিই দেখা গেল শেষ ম্যাচেও।
হোবার্টে ৫ ম্যাচ সিরিজের শেষটিতে ১৪৬ রানে হেরে গেছে ইংল্যান্ড। আগেই অ্যাশেজ জিতে নেওয়া অস্ট্রেলিয়া সিরিজ নিজেদের করেছে ৪-০ ব্যবধানে। পুড়ে যাওয়ার গন্ধ নিয়ে দেশে ফিরে যাচ্ছে ইংল্যান্ড, অ্যাশেজটা নিজেদের ঘরে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া।