শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পোগবার গোলে শীর্ষে ম্যানইউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

পল পোগবার দ্বিতীয়ার্ধের দুর্দান্ত একটি ভলি থেকেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। জয় ছিনিয়ে নেওয়ার জন্য এই গোলটাই ছিল যথেষ্ট। হয়েছেও তাই। বার্নলির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়েই ফিরেছে রেড ডেভিলরা।

এ জয়ের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে পরিষ্কার ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠে গেছে ম্যানইউ (৩৬ পয়েন্ট)। আর দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল (৩৩ পয়েন্ট)।

লিগের ১৭ রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকার চূড়ায় উঠে গেছে ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ শিরোপাজয়ী ক্যাম্পেইন মানে ২০১২ সালের ডিসেম্বরের পর এমনটা এই প্রথম ঘটল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD